| ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 1, 2026, 1:47 am
Title :
ভারত থেকে ফিরেএলো ২ তরুণী সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি, মানুষের কাছে মানুষের পাশে: চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের গণসংযোগ নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম শুরু পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী। যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

ভারত থেকে ফিরেএলো ২ তরুণী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • 2 Time View
৩

দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান।ভারত থেকে ফিরেএলো পাচার হওয়া দুই তরুণী।২ বছর কারাভোগ শেষে দেশে।

সোমবার বিকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ দুই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা দুই তরুণীরএকজনের বাড়ি খুলনায়,অন্য জনের ময়মনসিংহে।

সাইফুর রহমান বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বাংলাদেশ সাতক্ষীরা জেলা, সীমান্ত দিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পরে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরেন।

ওসি বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়। সংগঠনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category