| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 9, 2026, 8:19 am
Title :
পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর পিবিআইয়ের হাতে আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি সাগর খান হত্যার বিচার দাবিতে শাহ আলী মাজারের সামনে মানববন্ধন শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাগর খান হত্যার বিচার দাবিতে শাহ আলী মাজারের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 4 Time View
৭

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকার বাসিন্দা মোঃ সাগর খান হত্যার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (৪ অক্টোবর ২০২৬) মিরপুর শাহ আলী মাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা সাগর খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ উত্তর বিশিল বৌ বাজার ৬ নম্বর রোড এলাকায় কয়েকজন ব্যক্তি সাগর খানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদার পরিমাণ নিয়ে বিরোধের একপর্যায়ে সাগর খানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। গুরুতর আহত অবস্থায় সাগর খানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এ ঘটনায় মিরপুর শাহ আলী থানায় এসআই আনোয়ারের কাছে মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয়রা জানান। মামলায় স্বজল, সজিব, বাবু, নারায়ণগঞ্জের কথিত ‘ছাগল বাবু’, ‘মুরগি সোহেল’ ও রিপনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মামলার পর দুইজন আসামিকে গ্রেপ্তার করা হলেও আরও কয়েকজন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মানুষকে প্রকাশ্যে হামলা করে হত্যার অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এলাকাবাসী সাগর খান হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category