| ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 15, 2026, 9:41 pm
Title :
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ হযরতপুরে হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সহ-সম্পাদক ও প্রকাশক
  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
  • 4 Time View
৭

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল

বাকেরগঞ্জ পৌরসভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বাসাবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পালএবং বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্রজ্যোতি বড়াল।

অভিযানের অংশ হিসেবে বাসস্ট্যান্ড, কাঁচাবাজার, সরকারি কলেজের সামনের অংশ, পাম্প এলাকা, সদর রোড, পুরাতন লঞ্চঘাট, সরকারি স্কুল, টিএনটি রোড, অ্যান্টি রোড ও লিংক রোডের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ির আঙিনা ও ছাদে অভিযান পরিচালনা করে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।পৌর এলাকার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাকেরগঞ্জ।

বাকেরগঞ্জ_পৌরসভা ডেঙ্গু_প্রতিরোধ পরিষ্কার_পরিচ্ছন্নতা_অভিযান #পরিচ্ছন্ন_বাকেরগঞ্জ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category