| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 12, 2026, 1:19 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

ময়মনসিংহে সাগর হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১১১ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
  • 377 Time View

প্রথম বাংলা – ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলার আবেদন করা হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এ আবেদন করেছেন তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে মামলার আবেদন করেন তিনি।

মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াওআসা মি করা হয় শেখ রেহেনা,ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং ময়মনসিংহ সিটিকরপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,

সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল,সহ-সভা পতি আমিনুল হক শামীম, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল,নিলুফা আনজুম পপি,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আবু সাইদ, পরানগঞ্জের মেম্বার বজলুল হকসহ ১১১ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না তা আদালতকে জানাতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে দেশব্যাপী গণহত্যার ন্যায় ময়মনসিংহে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থী সাগরকে গুলি করে হত্যা করা হয়। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারে নির্দেশনা দেবেন।

মামলার বাদি আবু ওয়াহাব আকন্দ বলেন, প্রকাশ্যেদিবালোকে মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে হত্যা করে। এর বিচার হতেই হবে’অন্য আসামিদের নির্দেশে ময়মনসিংহে এ হত্যাকাণ্ড ঘটেছে।আমরা আদালতের কাছে আশাবাদি সাগর হত্যার বিচার হবে”

এসময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category