| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 31, 2026, 11:41 pm
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

আদালত চত্বরে হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
  • 478 Time View

একাত্তর অনলাইন ডেস্ক

আদালত চত্বরে হিরো আলমকে মারধর,কান ধরে উঠবস
বগুড়ায় আদালত চত্বরে মারধরের শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম’ এসময় তাকে কান ধরে উঠবস করানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হিরো আলম।রোববার বেলা ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম।

মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন।

মামলা করার পর বেলা ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাত জন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়।

এসময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে নিয়ে যায়। তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে হিরো আলমকে কান ধরে উঠবসও করান তারা।পরে হিরো আলমের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

হামলার পর হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি কখনোই তারেক রহমানকে নিয়ে কোনো বক্তব্য দেননি। মিথ্যা একটি অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা তাকে মারপিট করেছে।

যে লাউ,সে-ই কদু: নুরযে লাউ,সে-ই কদু: নুর তারজনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি হিরো আলমের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category