| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 3:15 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন শাহিন জোমাদ্দার

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৪, ২০২৫
  • 184 Time View
১৩৪

সোহেল রানা 

ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য ও নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করা। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ সমান ভাবে পালন করা।

ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহুর্তে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১নং ওয়ার্ড বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারের তরুণ সমাজসেবক মোঃ শাহিন জোমাদ্দার।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ইবাদাত, ত্যাগ ও গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আমাদের পশু কুরবানী কবুল করে নেন। কুরবানীর মাধ্যমে আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় ও ইসলামের সঠিক পথে যেনো আমাদের জীবন পরিচালিত হয়।

মোঃ শাহিন জোমাদ্দার ১ নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা বার্তায় আরো বলেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদুল আজহায় থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশা। আমাদের আশেপাশে থাকা কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য যারা স্বচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। যাতে আমাদের ওয়ার্ডের প্রতিটি পরিবার ঈদের আনন্দে অংশীদার হতে পারে।

আমার প্রিয় ফলাঘর ১ নং ওয়ার্ডের প্রতিটি গৃহে প্রবাহিত হোক সুখ-শান্তি ও নিরাপদ জীবন যাত্রা। পবিত্র ঈদুল আজহায় সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারো সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category