| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 30, 2026, 2:24 pm
Title :
সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ ​শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল

কাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি, জানালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪
  • 366 Time View

প্রথম বাংলা – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৭ সাল থেকে এই পর্যন্ত স্বৈরাচার সরকার পতনের জন্য বিএনপির সঙ্গে যে সব দল আন্দোলন করেছে ভবিষ্যতে তাদের নিয়ে একসঙ্গে সরকার গঠন করা হবে।

বুধবার ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরে তেলিপাড়ার সাগর-সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি ও গাজীপুর মহানগর বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রায় ১২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ২০০৭ সাল থেকে এই পর্যন্ত স্বৈরাচার সরকার পতনের জন্য বিএনপির সঙ্গে যে সব দল আন্দোলন করেছে ভবিষ্যতে তাদের নিয়ে একসঙ্গে সরকার গঠন করা হবে।

তিনি বলেন, দুই বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সব চাকরি মেধা তালিকা অনুযায়ী হবে।

গণতন্ত্র রক্ষায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আইনের শাসন কায়েম করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিজ নিজ গতিতে কাজ করবে। কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতি আস্থা রাখতে হবে। ২০০৭ সাল থেকে আমরা বিরোধী দল এবং এখনো বিরোধী দল হিসেবেই আছি। আমি কী হয়ে গেছি- এটা ভাবার কোনো উপায় নেই। দলের ভিতরে যদি কোনো দুর্নীতিবাজ থেকে থাকে, সাংগঠনিকভাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হবে।

তারেক রহমান আরো বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। বিগত দিনে বিএনপির সঙ্গে যে সমস্ত দল সরকারের পতনের আন্দোলন করেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category