| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 3, 2026, 1:54 am
Title :
কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর,দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট রুনা লায়লা কে দেখতে চায় ঢাকা মহানগর উত্তর মহিলা দলের নেত্রী কর্মীরা ত্রাণ মন্ত্রীর নিজ জেলা ও নিজ আসন লালমনিরহাট সদর ৩ উপজেলা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা রকম দুর্নীতি অনিয়মের অভিযোগে ভরপুর। দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি সেনবাগের ১নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি চরকাঁকড়া ইউপি নির্বাচন: কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা ভারত থেকে ফিরেএলো ২ তরুণী সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি,

কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 0 Time View
১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একসময় কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম কাতুলী গ্রামের পুরাতন নিজস্ব ভবন থেকেই পরিচালিত হতো। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনটি কিশোরগাড়ী এলাকায় স্থানান্তর করা হলে কাতুলী গ্রামের ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।

তাদের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে স্থানান্তরের কারণে কাতুলীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হচ্ছে। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়রা জানান, কাতুলীসহ আশপাশের এলাকার অনেক মানুষকে পরিষদের বিভিন্ন কাজে অন্তত ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশিয়াবাড়ীতে যেতে হয়। পরিষদে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দূর-দূরান্ত থেকে গিয়ে দিনভর অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয়।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় থাকার কথা। কিন্তু ভবন দূরে স্থানান্তরের কারণে স্থানীয়দের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর স্থায়ী সমাধান হয়নি।

সমাবেশে বক্তারা জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুরাতন নিজস্ব ভবনে, কাতুলী গ্রামে পুনরায় স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

স্থানীয়দের দাবি, পুরাতন ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করে সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু করা হলে কাতুলীসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে এবং সহজেই সরকারি সেবা পাওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category