| ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই সফর, ১৪৪৮ হিজরি July 25, 2026, 3:41 am
Title :
বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

খাদ্য অধিদপ্তরে চলছে কোটি কেটি টাকার বদলি পদোন্নতি ও পোস্টিং বাণিজ্য

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • 98 Time View

নিজস্ব প্রতিনিধি – বর্তমান সময়ে থেমে নেই খাদ্য অধিদপ্তরের বদলি, পদোন্নতি ও পোস্টিং বাণিজ্য।

সংশ্লিষ্ট নির্ভর যোগ্য সুত্রে জানা যায় অধিদপ্তরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় থেকে বিভিন্ন সরকারি খাদ্য গুদাম ( এলএসডিতে) খাদ্য পরিদর্শক দের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) পদে পোস্টিং দেওয়া হয়। ওসিএলএসডি পোস্টিং নিতে খরচ করতে হয় লাখ, লাখ টাকা। এ টাকা যায়

যায় কার পকেটে? ।
সম্পতি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং দেও হয় খাদ্য পরিদর্শক মোহাম্মদ ওয়াহেদ কে, কলমাকান্দা এলএসডিতে পোস্টিং দেওয়া হয় আবদাল নামে খাদ্য পরিদর্শককে, পুর্বধলা খাদ্য গুদাম এলএসডিতে পোস্টিং দেওয়া হয় খাদ্য পরিদর্শক বাবুল মিয়াকে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সুত্রে জানা যায় জনপ্রতি বিশ লক্ষ টাকা করে আঞ্চলিক অফিসের একটি সিন্টিকেটের মাধ্যামে ৬০ লক্ষ টাকা নেওয়া হয়।

অপরদিকে জেলার কেন্দুয়া, মোহনগঞ্জ, জারিয়া সরকারি খাদ্য গুদাম এলএসডিতে মোটা অংকের টাকা খরচ করে পোস্টিং নেওয়া হয়। ছয় উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি) পদে পোস্টিং বাণিজ্য করা হয় দেড়কোটি টাকা। খাদ্য পরিদর্শক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে ৪ থেকে ৫ বছর গুদামে চাকুরী করে ফ্ল্যাট, বাড়ী গাড়ির মালিক হয়ে যায়। পুর্বধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া জামালপুর জেলার বাসিন্দা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর জন্য পুর্বধলায় খাদ্য গুদামে পোস্টিং নিয়েছে।

অপরদিকে জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সরকারি খাদ্য গুদাম এলএসডিতে লাখ, লাখ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসিএলএসডি)র পোস্টিং দেওয়া হয়।
এ ব্যাপারে মতামত জানতে অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার মতামত জানতে ফোন দিলে ফোন রিসিভ করেনি। দেশ ও জনস্বার্থে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category