| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 10:10 am
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

গুলশানে ১২ বছরের কিশোরকে যৌন নির্যাতন, অধ্যাপক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 181 Time View
২৯৪

রাজধানীর গুলশানে ১২ বছর বয়সী এক স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম–মঈনুদ্দিন চৌধুরী। তিনি একজন কর্পোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন বলে জানা গেছে।

রবিবার সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

একইদিন দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাড়িতে ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটের থাকেন অধ্যাপক মঈনুদ্দিন। বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ভুক্তভোগী শিশুকে সুকৌশলে ডেকে নিয়ে
বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করে। এছাড়া ঘটনাটি কাউকে না বলতে নানা রকম ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ঘুমের মধ্যে কাঁদে, রাতে ভয়ে চিল্লিয়ে ওঠে এবং যেকোন ভয় পেলেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ওই কিশোর পরিবারকে বিষয়টি জানালে তাকে ডাক্তার কাছে নিয়ে যায় পরিবার।

এদিকে এরইমধ্যে আরও একবার ওই কিশোর মাঈনুদ্দিনের দ্বারা নির্যাতিত হয়। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার গুলশান থানায় অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রজু হয়। এ মামলায় সকালে এই অধ্যাপককে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category