| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 10:08 pm
Title :
শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না। চুরি ডাকাতির ভয়ে ঘুম নেই সাধারণ মানুষের অথচ পুলিশ ঠিকয় ঘুমায়

জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই ও বাইসাইকেল বিতরণ উৎসব অনুষ্ঠিত! 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 204 Time View
৭৭
নিজস্ব প্রতিবেদক :- গ্রামের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে শিক্ষার আলো। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দকাঠীতে অবস্থিত জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে অনুষ্ঠিত হলো বই, বাইসাইকেল ও পোষাক বিতরণ উৎসব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১১টায় কলেজ চত্বরে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষের ১৬৪ জন ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার পথে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতেই দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লা। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কলেজ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই, পোষাক ও যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করছি। শিক্ষার ব্যয় সংক্রান্ত সব ধরনের খরচও বহন করে ফাউন্ডেশন।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের অধিকার নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।”
শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় ব্যতিক্রমী এই মানবিক আয়োজন। শিক্ষাবঞ্চিত সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি — এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category