| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 7, 2026, 1:47 am
Title :
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ হযরতপুরে হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

রনজিৎ সরকার রাজ: দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 38 Time View
১৪১

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘চোখ বেঁধে হাঁস ধরা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। খেলায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম (মুহুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল ইসলাম শাহ্, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো. ওয়াজেদুল ইসলাম এবং যুবদল নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category