| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা সফর, ১৪৪৮ হিজরি July 17, 2026, 2:34 am
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
  • 291 Time View

নিজস্ব প্রতিনিধি :

নাটোরের লালপুরে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা সহ মামলা দায়ের করেছে বিএসটিআই।

১২ নভেম্বর (মঙ্গলবার) নাটোর জেলার লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী  বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও লেবেলবিহীন ভাবে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানা রোডের জিহাদ দইঘরকে  ১০ হাজার টাকা ও লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকরভাবে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী রোডের মিজান ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা সহ আনুমানিক ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধবংস করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category