| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 12:47 am
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • 91 Time View

নিজস্ব প্রতিবেদক:

আপামর বাঙালির আবহমান ঐতিহ্য ও ব্যবসায় ভিত্তিকসং স্কৃতির অবিচ্ছেদ্য অংশ ‘হালখাতা’। এই ঐতিহ্যকে ধারণ করে এবং গ্রাহকদের সাথে ব্যাংকিং সম্পর্কের সেতুবন্ধন আরও দৃঢ় করতে বাংলাদেশ কৃষি ব্যাংক, দিঘলী বাজার শাখায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘শুভ হালখাতা-১৪৩ ৩’ উদযাপিত হয়েছে।প্রতি বাংলা নববর্ষের শুরুতে বকেয়া ঋণ পরিশোধ এবং নতুন করে লেনদেন শুরুর লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল শাখায় একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে দিঘলী বাজার শাখাটিকে অত্যন্ত চমৎকারভাবে পরিপাটি করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত বেল্লাল হোসেন নামে একজন ঋণখেলাপী কৃষক বলেন, ” হেঁয়ালিপনার কারণেই আসলে ঋণ পরিশোধে অপারগ ছিলাম। তবে ব্যাংক কর্মকর্তাদের উপর্যুপরি তাগাদা এবং সাহায্যকারী মানসিকতা দীর্ঘ ১২ বছর পর ঋণের সম্পূর্ণ জমা করে হিসাব বন্ধ করতে উদ্‌বুদ্ধ করেছে। দীর্ঘদিনের বকেয়া পরিশোধ করতে পেরে মনে প্রশান্তি লাগছে।”

হালখাতা উপলক্ষে বেল্লাল হোসেন ছাড়াও আরো অনেক গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনের (যেমন: মোবা ইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, RTGS, EFTN) সুবিধা সম্পর্কেও গ্রাহকদের ধারণা দেওয়া হয়।ব্যাংকের কর্মকর্তা বৃন্দ প্রতিটি গ্রাহকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেনকতি পয় গ্রাহককে তাদের ভালো লেনদেনের জন্য ক্যালেন্ডার, চাবির রিং- প্রভৃতি ক্ষুদ্র উপহার দিয়ে উৎসাহিত করা হয়।

দিঘলী বাজার শাখার এই হালখাতা অনুষ্ঠানে রেকর্ড পরিমা ণ বকেয়া ঋণ আদায় হয়েছে। প্রায় সোয়া কোটি টাকার শ্রেণিকৃত ঋণ হালখাতাকে কেন্দ্র করে নগদে আদায় করা হয়। এতে ব্যাংকের আর্থিক ভিত্তি যেমন মজবুত হয়েছে, তেমনি গ্রাহকদের মাঝে ঋণ পরিশোধের ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে।

শাখার ২য় কর্মকর্তা জনাব তন্ময় ভৌমিকের সাথে কথা বলে জানা যায়— কৃষি ব্যাংক কৃষক-সহ সকল গ্রাহকের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। হালখাতার মূল উদ্দেশ্য হলো তাঁদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং ঋণ পরিশোধে উৎসাহিত করা। এছাড়াও, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সঞ্চয়ের মানসিকতা তৈরিতে বিভিন্ন হিসাব খুলতে অনুপ্রেরণা দেওয়া, পাশাপাশি নানামুখী সেবা ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের ব্যাপারে সাহায্য করে গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করা।”

 

দিঘলী বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব দেলাওয়া র হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “কৃষি ও কৃষকের কথা মা থায় রেখে বর্তমান সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।কৃষি ব্যাংক সেই সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকার এবং কৃষি সংশ্লিষ্ট মানুষদের মধ্যে যোগসূত্রহিসেবে কাজ করে যাবে আজকের এই হালখাতা অনেকটা তারই প্রতিফলন। এখানে কেবল ঋণ আদায় কিংবা বিতরণের বিষয়ে গ্রাহককে অবহিত করা নয়,বরং সরাসরি যোগাযো গের মাধ্যমে কীভাবে তাঁদের গ্রামীন অর্থায়নে অন্তর্ভুক্ত করে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে অবতীর্ণ করা যায় তারই প্রচেষ্টা করা।”

 

কৃষি ব্যাংক, দিঘলী বাজার শাখার এই হালখাতা আয়োজন কেবল একটি হিসাবের খাতা নবায়ন নয়, বরং এটি ব্যাংক, কৃষক ও সমগ্র গণমানুষের মধ্যকার আস্থার প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে এই এলাকার কৃষি অর্থনীতি আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category