| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 4:36 am
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 83 Time View

খান মেহেদী :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ,,, রাজিউন) নিহত সাইদুল বরিশাল কলেজের মাষ্টার্সের ছাত্র ছিলেন।

এ ঘটনায় আরও ৪ জন আহত হন আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিত ভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৪ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন যার মামলা নম্বর জি আর ৮৮/২৬ ঘটনায় ৪ দিন অতিক্রম করলেও অজানা কারণে কেহ গ্রেফতার হয়নি। আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। জনমনে ব্যপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category