| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 4, 2026, 2:46 pm
Title :
কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে কুমিল্লায় বিশেষ অভিযানে ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পলাশ আকন বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক হয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান কবাই ইউনিয়নের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে অনিয়ম: ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও এলাকাবাসী খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ঝিনাইদহের শৈলকুপায় মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা! কিস্তি পরিশোধ না করায় দেড় বছরের সন্তান রেখে কারাগারে মা! ইউরোপের ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
  • 259 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা  :

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৮ আগস্ট )রাত সাড়ে আটটার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুর রহমান উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের লাহু মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার  আমলে ক্ষমতার অপব্যবহার করে বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো: নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়। এরই ধারাবাহিকতায় গত বছর (৭জুলাই)সকাল১১ টায় নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামে নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার উপর মেয়র লোকমান হোসেন ডাকুয়া,  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহাসহ অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে, নজরুল ইসলামের নিকটে থাকা নগদ দুই লক্ষ টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়।এই ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতা কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে চলে বছরের (১২ জুন) নজরুল ইসলাম বাদি হয়ে  মামলা করেন। যাহার মামলা নং ১৯।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আরিফুরের নামে বাকেরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category