| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 4:31 pm
Title :
নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি

বাকেরগঞ্জে বহিষ্কৃত কৃষকদল সভাপতির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
  • 183 Time View

স্টাফ রিপোর্টার:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বহিষ্কারপ্রাপ্ত উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (বাকেরগঞ্জ)-এ, যেখানে ভুক্তভোগীর পক্ষ থেকে গুরুতর অভিযোগ উপস্থাপন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২১ অক্টোবর ২০২৫ ইং, আনুমানিক সকাল ১০টার দিকে জাহাঙ্গীর আলম বিশ্বাস মোঃ মোশারফ বিশ্বাসের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দাবিকৃত টাকা না দিলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।চাঁদা দাবি ও হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মোশারফ বিশ্বাস আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে তিনি নির্দিষ্ট ধারায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।

আদালত অভিযোগপত্র গ্রহণ করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেন।এ ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা বিতর্কিত কার্যকলাপের অভিযোগে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে কৃষকদল সম্প্রতি তার দায়িত্ব থেকে বহিষ্কার করেছিল।অন্যদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বিশ্বাসের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শুরু হবে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, “আমার ওপর অন্যায় চাপ সৃষ্টি ও অবৈধ অর্থ দাবির প্রতিবাদে আইনের আশ্রয় নিয়েছি। আশা করি আদালতের মাধ্যমে সঠিক বিচার পাব।”স্থানীয় সচেতন মহল পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category