| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 4, 2026, 8:38 am
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

বাকেরগঞ্জে ১০ টি চোরাই অটোরিকশা উদ্ধার চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার প্রায় দুই শতাধিক চোরাই রিক্সার আলামত উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫
  • 223 Time View
১২৬

মোঃ মিনহাজুল ইসলাম সুজন:- বরিশালের বাকেরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার ওসি মো: আবুল কালামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এই অভিযানে ১০ টি চোরাই অটোরিকশা ও দুই শতাধিক রিক্সার আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন ) সকার ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার -মৃত ইয়াকুব আলী মৃধা পুত্র মোঃ শহিদুল মৃধা ( টেরা শহিদ) দাওকাঠী গ্রামের মোঃ হিরন ও রাজশাহী জেলার দীঘির পারিলা গ্রামের রাহিনুল ইসলাম হৃদয়।

গতকাল (বৃহস্পতিবার) ১২ই জুন গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মোঃ শহিদুল মৃধার অটোরিকশা বিক্রির একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে এই চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে অটোরিক্সা চুরি ও চোরাইকৃত অটো রিক্সা ক্রায় করে আসছিলেন।

আসামিদের আজ শুক্রবার সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category