| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 3:17 pm
Title :
আত্মপ্রকাশ করল ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না।

” বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।” — আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫
  • 250 Time View
১০২

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :- বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন,​ “জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বাকেরগঞ্জে অসাম্প্রদায়িক ঐক্য সুদৃঢ়। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

তিনি রবিবার (৯ নভেম্বর) বেলা ১০টায় বাকেরগঞ্জের উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ​তিনি আরও বলেন, “এই নবগঠিত কমিটি প্রমাণ করে যে, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।
​সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো ধরনের হয়রানি রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী দিনে বিএনপির সকল গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
​উপজেলা বিএনপির শীর্ষ নেতারাও নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
​​নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখা হবে।

​আন্দোলনে অংশগ্রহণ: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করা।বাকেরগঞ্জ উপজেলা বিএনপির হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন
বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার,বাকেররগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, , বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল ইউনিয়ন কমিটির নতুন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category