| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 5:15 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর মাদক কারবারি’র হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২০, ২০২৪
  • 431 Time View

রাজশাহীর বাঘা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক আবুল হাশেম ও তাঁর পিতার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।

সাংবাদিক আবুল হাশেম জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের একজন সদস্য।

এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

২০ অক্টোবর (রোববার) বেলা ৩:৪৫ ঘটিকায় সাংবাদিক আবুল হাশেমের নিজ বাসায়, বাঘা উপজেলার পাকুড়িয়ায় হামলার ঘটনা ঘটে।

ঘটনা ও এজাহার সুত্রে জানা যায়, পাকুড়িয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি শুকুর আলীর ছেলে সুমন আলীর নেতৃত্বে আজাহার আলী, সুজন আলীসহ মাদক ব্যবসায়ীরা সাংবাদিক হাশেমের পরিবারের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত হয় সাংবাদিক হাসেম ও তাঁর পিতা।হামলায় হাসেমের মাথায় ৫ টি ও তার পিতার মাথায় ১২ টি সেলাই পড়ে।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।এঘটনায় বাঘা থানায় এজাহার দায়ের করাও হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।তুচ্ছ ঘটনায় তাঁরা যাকে তাকে মারধর করেন।প্রকাশ্যে মাদক বিক্রি করে।ঘটনার প্রথমে কথা কাটাকাটি পর্যায়ে থাকলেও পরে হাসুয়া, হাতুড়িসহ অস্ত্রসজ্জিত মাদক কারবারিরা আবারও হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাশেমের পিতার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন।এরপর সাংবাদিক হাসেম বাধা দিতে গেলে তাঁকেও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করেছি।এজাহার দায়ের হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category