| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 3:48 pm
Title :
নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি

বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৩১, ২০২৫
  • 238 Time View

খান ফেরদাউস

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ সোমবার  সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ মাসব্যাপী সিয়াম-সাধনার পরে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এ বছরও বড়িয়া নন্দপাড়া ঈদগাহে মুসুল্লিদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঈদের নামাজে ইমামতি করেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন খান।

নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্য মোল্লা পরিবারের পক্ষ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বি এনপির সাবেক সভাপতি মুহাম্মদ মতিউর রহমান মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

নামাজের পর মোনাজাতে দেশের শান্তি,
সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায়, ফিলিস্তিনে মজলুম মুসলমানদের জন্য দো’আ করেন।

প্রতি বছরের ন্যায় ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলী মোল্লা’র পরিবারে’র পক্ষ থেকে ডাল-ভাতের আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category