| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি July 13, 2026, 5:23 am
Title :
রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার আনোয়ারায় বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

ভোলা শশীভূষন যুবলীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩
  • 411 Time View

ভোলা (শশীভূষণ) প্রতিনিধিঃ ভোলা শশীভূষন রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা বাজারে এই মানব বন্ধন করেছে ব্যাবসায়ী সহ ভুক্তভোগী ও সাধারণ জনগন। বুধবার ২২ আগষ্ট সকাল দশটায় উত্তর আইচা বাজারে  রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে, শাহিন কাজি অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (২২ সে আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় রসুলপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা আমার দোকানে এসে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন,আমি চাঁদা দিতে অস্বীকার করলে তার নেতৃত্বে  সংঘবদ্ধ সন্ত্রাসীরা  আমার দোকানে প্রবেশ করে আমাকে বেধড়ক মারধর করে টাকা পয়সা নিয়ে যায়,পরে স্থানীরা আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আজ বুধবার উত্তর আইচা বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেন, নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যবসায়ী জানান, মাসুদ রানা রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই উত্তর আইচা বাজার সহ এলাকায় রামরাজত্ব কায়েম করেন ,কেউ প্রতিবাদ করলে  তাকে বিভিন্ন হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হাতে হয়।  তার পালিত সন্ত্রাসী গ্রুপ ও তার ভাইদের হাতে, প্রতিবাদে করার কোন সুযোগ নেই,বাজারের বেশিরভাগ ব্যবসায়ী মাসুদ রানাকে চাঁদা দিয়েই ব্যবসা করে যাচ্ছেন,তার চাঁদাবাজির হাত থেকে রক্ষা পায়নি দলীয় নেতাকর্মীরাও, তার এই এই থাবা  থেকে রক্ষা পায়নি। জুলুমের শিকার  ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ করেন।

মানববন্ধনে উত্তর আইচা বাজার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক হাওলাদার, আওয়ামী লীগ নেতা নান্নু মাতব্বর, ব্যবসায়ী নেতা ফারুক মিয়া, ও কাশেম মেম্বার প্রমুখসহ ব্যবসায়ী বৃন্দ ও শান্তিপ্রিয় মানুষ অংশ নেন। মানববন্ধনকারীরা মাসুদ রানা গংদের বিরুদ্ধে করা এ মানববন্ধনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইন চার্জ ম,এনামুল হক ঘটনার সত্যতানিশ্চিত করে জানান,পুলিশ রাতেই  ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা মাসুদ বলেন আমার পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য  এসব মিথ্যা অপবাদ ছরাচ্ছেন। আমি কখনো কারো থেকে চাদা দাবি করিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category