| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 30, 2026, 2:23 am
Title :
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে কিল ঘুসিতে ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু।

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৭, ২০২২
  • 405 Time View

মোঃ সুমন মিয়া
জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ-

ময়মনসিংহের ফুলপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কিল-ঘুসিতে নুরুল ইসলাম পাঠান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পাঠান ওই এলাকার আবুল হাশেম পাঠানের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে নুরুল ইসলাম বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দিতে যান। এ সময় তাকে জমিতে বেড়া দিতে না করে প্রতিপক্ষ। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় কিল-ঘুসিতে বৃদ্ধ নুরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category