| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি March 12, 2026, 2:31 pm
Title :
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা

রাজধানীর বনশ্রীতে এজেন্ট ব্যাংক শাখা ও বাসায় দুর্বৃত্তের তাণ্ডব

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫
  • 255 Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মেরাদিয়া বনশ্রী এলাকায় এইচ ব্লকে রাত ২টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের সাইনবোর্ড ভাংচুর করে। পরে  এইচ ব্লকের ৮ নং বাড়ির মেইন দরজা ভেঙে ভেতরে ঢোকে সন্ত্রাসীরা। ফ্ল্যাট মালিক আলমগীর, কেয়ারটেকার মীর আহসান ও তার স্ত্রী রোজিনা আকতারকে মারধর করে তারা। এ সময় আলমগীরের মাথা ফেটে যায়।

দুর্বৃত্তদের ভাংচুরের শব্দে আতংক ছডিয়ে পড়ে পুরো এলাকায়। বনশ্রী এলাকার নাইট গার্ডরা বলেন, রাত ২টার দিকে বেশ কিছু দুর্বৃত্ত ৮ নং চৌধুরী ভিলায় ভাংচুর শুরু করে। এবং ভবনের মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঐ ভবনের কয়েকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর ও কেয়ারটেকার মীর আহসান জানান,রাত ২টার দিকে নিচে একদল সন্ত্রাসী গেট ভাঙতে শুরু করে। বাধা দিলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা শুরু করে। হামলাকারীরা নিজেদের খিলগাঁও বিএনপির ৩নং ওয়ার্ড নেতা হালিম মোহাম্মদের অনুসারী বলে দাবি করেন।

এজেন্ট ব্যাংকের স্বত্বাধীকারী শান্তা জানান, কিছুদিন ধরে হালিমের ছেলে অনন্ত ও তার বন্ধু নীরব আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত একমাস আগে আমার স্বামীর ইয়ামাহা R-5 মোটরসাইকেল নিয়ে যায়।

বুধবার বিকালে আবার মেরাদিয়া এজেন্ট ব্যাংক শাখায় এসে হুমকি দেয়, টাকা না দিলে ব্যবসা করতে দিবে না। যার প্রেক্ষিতে রাতে এসে ব্যাংক শাখা ও ভবনে হামলা ভাংচুর চালায় সন্ত্রাসীরা। শান্তা আরো জানান বাইক ছিনতাইয়ের ঘটনায় শাহজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বৃহস্পতিবার ভোররাতের ঘটনায় খিলগাঁও ও শাহজাহানপুর থানায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category