| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 8:58 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 339 Time View

নিজস্ব প্রতিনিধি :

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার-২০২৫, উদ্বোধন করা হয়েছে।

১৫ জুলাই মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বৃক্ষ প্রমী মানুষ।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহারে ১৩টি স্টল বসানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category