| ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 10, 2026, 10:17 am
Title :
প্রবাসীর জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর পিবিআইয়ের হাতে আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭

মোঃ গোলজার হোসেন হীরাঃবিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  • 9 Time View
১৬

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে নগদ টাকা ও তাসসহ ৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৭ জন জুয়াড়ি ও অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।
থানায় সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার এসআই মো. আজিজুল হক ও সঙ্গীয় ফোর্স গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২টা ১০ মিনিটে টহল ও গ্রেফতারি ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, শাহজাদপুর থানাধীন দারিয়াপুর সাকিনস্থ কুমারচড়া নামক স্থানে জনৈক বাবুর ডিপ কলের সামনে কতিপয় লোক টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছেন।

প্রাপ্ত সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে রাত ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নিকট এবং জুয়ার বোর্ড হতে ৩ প্যাকেট নতুন তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ২১৭০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহজাদপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category