| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি March 4, 2026, 1:33 pm
Title :
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সিঃ সহ সভাপতি রানা মল্লিকের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম ঈদে মুক্তি পাচ্ছে ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ভাবনায় এর “ভালোবাসি তোমায়” বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জামাল হোসেন বিপ্লব বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা মানবতার রাজনীতির প্রতীক মোঃ শহিদুল ইসলাম খান — নির্যাতন-সংগ্রাম পেরিয়ে মেয়র পদে জনআকাঙ্ক্ষার কেন্দ্রে বিএনপি নেতা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত ৪ ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারি চাষের অনুমতিপ্রাপ্ত জমি দখলদারদের হাত থেকে ফিরে পেতে ২০ জন কৃষকের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
  • 137 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- সরকার কতৃক প্রকৃত কৃষকদের জন্য চাষের অনুমতিপ্রাপ্ত জমি দখলদারদের হাত থেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার ( ১২ ডিসেম্বর)  বাউফল উপজেলার কাছিপাড়া মৌজার জেল নং ০২ এর ০১ নং খাস খতিয়ানের ও চর রঘুনাথদ্দী মৌজার ০১ নং জেএল এর ১ নং খতিয়ানের ২০ কৃষকের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন মো: সাইদুর রহমান।

তিনি বলেন, আমরা কৃষক, চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি, সরকার কাছিপাড়া মৌজার জেল নং ০২ এর ০১ নং খাস খতিয়ানের৪৫৪ দাগ থেকে আমিরুল হক বেপারী,সহিদ শিকদার, বাচ্চু হাওলাদার, খলিলুর রহমান,মানিক সরদার, রাজিব হাওলাদার, মুনসুর খা,আনোয়ার হোসেন,নুর ইসলাম মৃধা,মিলন খান,নাসির আকন,মনির খান,রুহুল আমিন,মাসুদ খান,ফারুক হাওলাদার, রুহুল আমিন ও সানু সরদারকে ২ একর করে এবং চর রঘুনাথদ্দী মৌজার ০১ নং জেএল এর ১ নং খতিয়ানের ২৩৪২ দাগেরজলিল খন্দকার, দুলাল খন্দকার ও সাইদুর রহমানকে ২ একর করে মোট ২০ জনকে ৪০ একর জমি ১ বছরের চাষাবাদের জন্য সরকার অনুমতি দেয়। কিন্তু বাকেরগঞ্জ উপজেলার ভূয়া কার্ডধারী ভূমিদস্যু শিয়ালঘুনী গ্রামের  চান মিয়া,কালাম তালুকদার, আলী হোসেন,সহিদ খা,রহমান মাওলানা ও খোদাবক্স গ্রামের ফারুক গাজী, লতিফ খা, জয়নাল গাজী, ছবিল খা,আজিজ খা,মোনায়েম খা, নুরু ইসলাম, ডোলা গ্রামের রমজান আলী আমাদের জমি জবর দখল করে চাষাবাদ করতেছে। আমরা জমিতে চাষাবাদ করতে গেলে ভূমিদস্যুরা আমাদের বিভিন্ন সময় মারধর করে ও হত্যার হুমকি দেয়।

আমরা এ ব্যাপারে স্থানীয়ভাবে ও সরকারি বিভিন্ন দফতরে অভিযোগাযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে বাধ্য হয়ে সাংবাদিক ভাইদের দারস্থ হয়েছি। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সমাধান চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category