| ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 22, 2026, 10:58 pm
Title :
সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ

সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 6 Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার চকএনায়েত এলাকায় সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে নওগাঁ শহর থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে চকএনায়েত এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নেন।

সাইফুল ওয়াদুদ ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর যুগ্ম সম্পাদক,দৈনিক ভোরের সময় ও সোনালী কণ্ঠের নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁর সভাপতি সাব্বির আহম্মেদ বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান শিপলু, যিনি নিজেকে দৈনিক কালের সংবাদ এর ভ্রাম্যমাণ সাংবাদিক (নওগাঁ) হিসেবে পরিচয় দিয়ে বলেন, ঘটনার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।তবে রাস্তা পার হওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category