| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 15, 2026, 7:18 am
Title :
পূর্বাচলে চাঁদাবাজির কেন্দ্রবিন্দু শ্যামল ভূঁইয়া, ব্যবহার হচ্ছে বিএনপির নাম বহিষ্কারের পরও স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে নববর্ষ শুভেচ্ছা প্রচারণা, রাজশাহীতে বিতর্ক সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল!  রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়েননি ছাত্রদল নেতা রাজিব হোসেন পাশা সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন মুহাম্মদ আতা উল্লাহ খান অনুমোদন বিহীন লেভেলিং ও অসাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এর বিরুদ্ধে র‍্যাব-৭ এর বিশেষ অভিযান বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলাম মাওলা শাহীন বরিশালের বাকেরগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক: অভিযান আছে, নেই প্রতিকার! মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আসতে চান পরিশ্রমী ছাত্রনেতা বিল্লাল হোসেন!

হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত – ডিএমপি

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫
  • 342 Time View

প্রথম বাংলা : হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের বক্তব্য গণমাধ্যমে খণ্ডিত ও ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে গত ১ জুলাই ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আক র্ষিত হয়েছে। উক্ত সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ঘটনায় নিহত দেশি-বিদেশি সকলের আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ওই ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জগুলো ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া, ভবিষ্যতে এ রকম ঘটনার পূনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category