| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 2:42 pm
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভবন নির্মাণ করার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 226 Time View
১৩৩

বরিশাল প্রতিনিধি :- বরিশাল উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ভবন নির্মান করছে এক পুলিশ কর্মকর্তা ও তার পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায় থানা পুলিশ আদালতের নিষেধাজ্ঞার নোটিশ নিয়ে পুলিশ কর্মকর্তার বাড়িতে গেলে পুলিশের সামনে বাদী ও তার পরিবারদের প্রকাশ্যে হমকি দিচ্ছে পুলিশ কর্মকর্তার পরিবারের লোকজন।
বিজ্ঞ আদালতের মামলা ও স্হানীয় সুত্রে জানা যায়, মুগাকাঠী গ্রামের একই বাড়ির আব্দুল খালেক হাওলাদার ও তার চাচাত ভাই মোঃ সুলতান হাওলাদারের সাথে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে।
গত ২৪ সালের এপ্রিল মাসে থানায় অভিযোগ দিলে, থানা পুলিশের মাধ্যমে দুই পক্ষ দয়ের মধ্যেই এলাকা বাসী আপস মিমাংসা করে দেয় । সালিসদের কথা অমান্য করে মোঃ সুলতান হাওলাদারের পুত্র মোঃ রুবেল হাওলাদার পুলিশে চাকরি করার কারনে স্হানীয় শালিস মিমাংসাকে অমান্য করে, ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালের ২০(অক্টোবর) সোমবার বিকালে কাজ করতে নিষেধ করে আব্দুল খালেক হাওলাদার। খালেক হাওলাদার নিষেধ করার পরেও সুলতান হাওলাদার ভবনের কাজ শুরু করে।
খালেক হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্হানে না যাওয়ায়। ২৩ অক্টোবর বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে, এমপি মামলা নং ১৬০৪ নং মামলা দায়ের করে এতে মোঃ সুলতান হাওলাদারের পুত্র পুলিশের এস আই মোঃ রুবেল হাওলাদার(৩১), সুলতান হাওলাদার(৬০),মোঃ জসিম হাওলাদার(২০),মোঃ জাকির হাওলাদার (২৫) নাম সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে আব্দুল খালেক হাওলাদার মামলা দায়ের করে। আদালতের বিচারক উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে আইন শৃংখলা বজায় ও উজিরপুর সহকারী ভুমি কর্মকর্তাক সরজমিনে তদন্ত করে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রধান করেন। উজিরপুর থানার অফিসার ইনচার্জ আদালতের নির্দেশে থানার এ এস আই জাহিদকে নোটিশ নিয়ে ঘটনা স্হানে পাঠান।বাদীর ছেলে মিলন হাওলাদার বলেন উজিরপুর মডেল থানা পুলিশের এ এস আই জাহিদ ২৫ অক্টোবর সকালে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ নিয়ে গেলে তার সামনে প্রকাশ্যে আমার পরিবারদের হত্যা করার হুমকি দিয়েছে, সুলতান হাওলাদার, জসিম হাওলাদার, সাগর হাওলাদার, সহ অজ্ঞাত সন্ত্রাসীরা ও নোটিসের পরেও ভবনের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন সুলতান হাওলাদারের পুত্র সৌদি প্রবাসী জাকির হাওলাদার মোবাইলে হমকি দিয়েছে । নোটিশ কারী এ এস আই জাহিদ এর কাছে হুমকির ও ভবন নির্মানের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন আমার সামনে কথা কাটাকাটি হয়েছে কিন্তু হুমকি বিষয় আমি কিছু জানিনা ও নোটিশ দিয়েছি, নোটিশের পরেও ভবন নির্মানের কাজ করলে, এব্যপারে আদালতে আভিযোগ দায়ের করলে, আদালতের বিচারক থানায় প্রতিবেদন চাইলে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। ভবন নির্মানের মিস্ত্রী এছাহাক মোল্লা সাথে আলাপ কালে তিনি বলেন ছাদে ৫ ইঞ্চি বাড়তি সেন্টারিং করা হয়েছে।

অভিযুক্ত সুলতান হাওলাদার এর সাথে আলাপ কালে কোন উত্তর দেয়নি। উজিরপুর মডেল থানার আফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান আমি আদালতের নির্দেশে পুলিশে কর্মরত এস আই রুবেলকে নোটিশ ও ফোন করে নিষেধ করে দিয়েছি কাজ বন্ধ রাখার জন্য ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category