| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 10:21 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ চরম বিপাকে কৃষক!

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • 97 Time View
১৮৬

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:-

ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে

বরগুনার আমতলীতে ডিজেল, পেট্রোলের সংকটের পাশাপাশি বিদ্যুতের ঘাটতির কারণে জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। এতে করে চলতি বোরো মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সময়মতো পানি না পাওয়ায় অনেক জমির ধান শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যেসব কৃষক বিদ্যুৎচালিত মোটরের মাধ্যমে সেচ দিতেন, তারাও নিয়মিত বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছেন। ফলে সেচ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

এছাড়া আগে স্থানীয় বিভিন্ন দোকান থেকেও সহজেই ডিজেল ও পেট্রোল পাওয়া যেত, যা কৃষকদের জন্য কিছুটা সহায়ক ছিল। এতে অনেক সময় পাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতো না। তবে বর্তমানে সেই দোকানগুলোতেও জ্বালানি পাওয়া যাচ্ছে না। আর কোথাও পাওয়া গেলেও তা চড়া দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের।

স্থানীয় এক কৃষক বলেন, “আগে পাশের দোকান থেকেই ডিজেল কিনে সেচ দিতে পারতাম। এখন সেখানে কিছুই পাওয়া যায় না। আবার পাম্পে গেলেও তেল মেলে না, আর পেলেও দাম বেশি।”

আরেক কৃষক জানান, “এই সময়ে জমিতে নিয়মিত পানি না দিলে ধান নষ্ট হয়ে যাবে। কিন্তু বিদ্যুৎও নেই, তেলও নেই—আমরা এখন দিশেহারা।”

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বোরো মৌসুমে সময়মতো সেচ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সংকট একসঙ্গে দেখা দেওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, কৃষি নির্ভর এ অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে খাদ্য উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে। তাই জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পর্যাপ্ত ডিজেল-পেট্রোল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category