| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 7:57 pm
Title :
শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না। চুরি ডাকাতির ভয়ে ঘুম নেই সাধারণ মানুষের অথচ পুলিশ ঠিকয় ঘুমায়

ঈদুল ফিতরের পবিত্র শুভেচ্ছা:তানভীর হাসানের মানবিক বার্তা ও দেশের অসহায়দের প্রতি সহমর্মিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • 142 Time View
১৩৯

নজরুল ইসলাম আলীম:-লন্ডন প্রবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, মাস্টার দা সূর্যসেন হলের তুখোর ছাত্রনেতা ,বিশিষ্ট সাংবাদিক,গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তরুণ সমাজসেবক তানভীর হাসান, দেশের অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর পাশে থেকে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

বরিশালের কৃতি সন্তান হিসেবে তিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন হিসেবে পরিচিত।ঈদুল ফিতরের এই পবিত্র উৎসব উপলক্ষে তানভীর হাসান জাতীয় পত্রিকায় পাঠানো বার্তায় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন,“ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়; এটি সৌহার্দ্য,ভ্রাতৃত্ব এবং মানবিক সহমর্মিতার এক মহান উপলক্ষ।

এই দিনে আমাদের আনন্দ ভাগাভাগি করা উচিত, বিশেষত সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ প্রকাশ করা আমাদের নৈতিক কর্তব্য।”তিনি আরও উল্লেখ করেন,
“বর্তমান সময়ে যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা এবং সামাজিক সেবার চেতনাকে জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী হিসেবে দেশের প্রতি এই দায়িত্ববোধকে আমি সর্বদা সম্মান করি এবং চেষ্টা করি দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।”

তানভীর হাসান বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন,“আপনাদের প্রবাস জীবন দেশের কল্যাণে উদাহরণ হিসেবে পরিণত হোক। ঈদে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুন এবং সমাজের অসহায়দের প্রতি সহানুভূতিশীল থাকুন।”
উক্ত বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল ফিতরের আনন্দ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

শেষবার্তা হিসেবে তিনি সবাইকে স্মরণ করিয়েছেন,“ঈদ আমাদের মানবিক মূল্যবোধের স্মরণ করায়। আসুন আমরা সবাই মিলে দেশ ও সমাজকে সুন্দর, সমৃদ্ধ ও সহমর্মিতাপূর্ণ করার জন্য একসাথে কাজ করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category