| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 10:39 am
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

কবাই ইউনিয়নের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে অনিয়ম: ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও এলাকাবাসী

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, মে ২, ২০২৬
  • 73 Time View
১৩৬

নিজস্ব প্রতিবেদক:- কবাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬৪ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতভাবে নির্ধারিত সময়ের অনেক পরে, প্রায় সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন এবং দুপুর ২টার মধ্যেই বিদ্যালয় ত্যাগ করেন। এতে করে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
এছাড়াও, নেপ-এর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ২০ মিনিটের সমাবেশ করার কথা থাকলেও সেটি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ অংশটি উপেক্ষিত হচ্ছে।
আরও জানা যায়, প্রতিটি শ্রেণির পিরিয়ড ৪০ মিনিট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা কমিয়ে প্রায় ২০ মিনিটে সীমাবদ্ধ রাখা হচ্ছে। এতে করে নির্ধারিত পাঠ্যসূচি যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, যা শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত। শিক্ষকরা যদি দায়িত্বশীল না হন, তাহলে শিক্ষার্থীরা কীভাবে সঠিক শিক্ষা পাবে?” তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় এলাকাবাসীরাও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category