কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ যুবকের সাজা।
মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি:
Update Time :
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
14 Time View
কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ যুবকের সাজা।
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।পরে তাদের জেল হাজতে পাঠনো হয়। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মাঝুখান গ্রামের জানু মন্ডলের ছেলে আল আমিন(২০), আব্দুর করিমের ছেলে আনিসুর রহমান(২২) ও মৃত ছবেদ আলীর ছেলে আব্দুল হান্নান(৪৫)। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত বুধবার রাতে মাঝুখান এলাকায় মাদক সেবনের সময় ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন তিন যুবককে মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেল হাজতে পাঠনো হয়েছে।
২৪
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।পরে তাদের জেল হাজতে পাঠনো হয়।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মাঝুখান গ্রামের জানু মন্ডলের ছেলে আল আমিন(২০), আব্দুর করিমের ছেলে আনিসুর রহমান(২২) ও মৃত ছবেদ আলীর ছেলে আব্দুল হান্নান(৪৫)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত বুধবার রাতে মাঝুখান এলাকায় মাদক সেবনের সময় ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন তিন যুবককে মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেল হাজতে পাঠনো হয়েছে।