| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 19, 2026, 11:28 pm
Title :
কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি! আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা

সহ-সম্পাদক ও প্রকাশক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 3 Time View
১৫

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্প্রতিবার ১৯ নভেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে এ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মিজ্ ফারাহ শাম্মী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

উক্ত কর্মশালায় সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব মিজ্ ফারহানা হায়াত।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপসচিব মোঃ মাসউদ পারভেজ মজুমদার।

কর্মশালায় মাঠ পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যসমূহের কার্যকর স্থানীয়করণ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ভিত্তিক বিভিন্ন এসডিজি অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, সেগুলোর বাস্তবায়ন কৌশল এবং অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট পর্যায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং অবশিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে মতবিনিময় করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category