| ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 16, 2026, 11:40 pm
Title :
আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
  • 3 Time View
৭

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত ট্রেন্স সুজ লিমিটেডের এক শ্রমিক মারা গেছেন। তার নাম মো. সেলিম (২০)।

গত ৪ নভেম্বর কারখানার সামনে হামলার শিকার হওয়ার পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

সেলিম ট্রেন্স সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন। গত ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই দিন কারখানা ছুটি হলে অন্য শ্রমিকদের সঙ্গে বের হন সেলিম। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। সেলিম মাথায় গুরুতর আঘাত পান।

সেলিমের বাবা আব্দুর রহিম বলেন, হামলার পর সহকর্মীরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তিনি সেখানে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকেরা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাকে সেখানে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সাভারের আরাপাড়া এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তার মরদেহ নিয়ে যান। ময়নাতদন্তের আগে শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল গাফ্ফার হিমেল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে বলা হয়, আশুলিয়ার আউকপাড়ায় নিজ কারখানার সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন সেলিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

সেলিমের বাবা আব্দুর রহিম আগে ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। তবে হৃদ্‌রোগের সমস্যার কারণে এখন আর কাজ করতে পারেন না। তার মা সেলিনা খাতুন একটি পোশাক কারখানায় কাজ করেন। বড় বোন ফারজানা বিবাহিত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফারজানা বলেন, বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে মা ও ভাই দুজনই কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে এখন তাদের সংসার কীভাবে চলবে, তা বুঝতে পারছেন না তারা।

ছেলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে আব্দুর রহিম বলেন, ‘আমরা ছেলের হত্যাকারীদের বিচার চাই। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category