| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 10:54 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫
  • 177 Time View

নজরুল ইসলাম আলীমঃ-পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সোলায়মান খান নামের এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা।

অভিযোগ সূত্রে জানা যায় যে, স্থানীয় মৃত মোন্তাজ আলী খানের শারীরিক প্রতিবন্ধী পুত্র মোঃ সোলায়মান খানের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার মোঃ শাহআলম মুন্সির পুত্র এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ নামে খ্যাত মোঃ নুরজামাল, মৃত নবিনাজ খানের পুত্র মোঃ দুলাল খান, মোঃ শাহআলম মুন্সির পুত্র মোঃ আনিস মুন্সী, সুলতান খানের পুত্র মোঃ রুবেল খান,আশ্রাফ হলদারের পুত্র মোঃ মুকুল হাওলাদারদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসতেছিল এবং
বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাদের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ভাবে বাধা দিয়ে আসতেছিল।তারই জের হিসেবে উক্ত আওয়ামী সন্ত্রাসী দোসরা গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ০৮ঃ০০ ঘটিকার সময় শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলায়মান খান (যাহার প্রতিবন্ধী কার্ড নং ৪৬২৯১৯৫২১৭-০৩) ভাড়ায় চালিত মোটরসাইকেলে গলাচিপা আসার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী নুরজামাল,মোঃ দুলাল খান,আনিছ খান,রুবেল খান, মুকুল হাওলাদার সহ অজ্ঞাত নামা ৪/৫ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে মৃত্যু ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকদের সহায়তায় গলাচিপা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য বড় তো চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানের শারীরিক প্রতিবন্ধী ।এ ব্যাপারে আহত শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলায়মানের স্ত্রী মোসাঃ আকলিমা বেগম গত ৩০ এপ্রিল গলাচিপা থানায় উক্ত সন্ত্রাসীদের বিবাদী করে একটি লিখিত এজাহার দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী সোলেয়মানের স্ত্রী আকলিমা বেগম অভিযোগ করে জানান,তার শারীরিক প্রতিবন্ধী স্বামী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা অবস্থায়ও গত ৩০ এপ্রিলের গলাচিপা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ খানা এখন পর্যন্ত গলাচিপা থানার ওসি এখন পর্যন্ত এজাহার হিসেবে গণ্য না করে বরং বিবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে এই অসহায় ভুক্তভোগীদেরকে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে আসতেছেন বলে জানান।তাই ভুক্তভোগী আকলিমা বেগম পটুয়াখালী জেলা পুলিশ সুপার, বরিশাল রেঞ্জের ডিআইজি সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category