| ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 15, 2026, 8:07 pm
Title :
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, নারী গ্রেপ্তার নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক। ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ হযরতপুরে হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সহ-সম্পাদক ও প্রকাশক
  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
  • 2 Time View
৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান-বনানী। কূটনৈতিক মিশন, ভিআইপি স্থাপনা, প্রভাবশালী শিল্পপতি, রাজনীতিক ও তারকাদের আবাসস্থল হিসেবে পরিচিত এই এলাকায় দিনেদুপুরেই দাপটের সঙ্গে চলছে অবৈধ স্পা সেন্টার ও সীসা লাউঞ্জ। নামমাত্র স্পা বা বিউটি পার্লার এবং যন্ত্র – তন্ত্র গেষ্ট হাউজ, হোটেলের আড়ালে পরিচালিত হচ্ছে মাদক কারবার, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলের মতো গুরুতর অপরাধ।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, শাহ আলম এবং দালাল আলাউদ্দিনের নেতৃত্বে গুলশান ১ , রবি টাওয়ারের দক্ষিণ পাশের ভবন , হানিফ বিরিয়ানী এন্ড রেস্টুরেন্ট এর লিফটের ৫ , ৬ষ্ট তলা। ডান পাশ এবং বাম পাশ দুই ফ্লোর । গুলশান দুই ৯৯ নাম্বার রোডের ৩৩/এ নাম্বার বাড়িতে লিফটের ৬ এ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বাহার সেলুনের নামে দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছে মিনি পতিতালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির প্রলোভন দেখিয়ে কম বয়সী তরুণীদের ঢাকায় এনে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া মাদক সেবন ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধের সাথেও তারা জড়িত। আলাউদ্দিন নিজেকে কথিত সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে এই অবৈধ স্পা সেন্টারের দালাল হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন সময় প্রতিবাদী ব্যক্তিদের ফোন করে হুমকি-ধামকি দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। মুল ধারার গণমাধ্যম কর্মী বা সমাজের প্রতিবাদী মানুষ যখন তাদের এই অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করে থাকে তখন তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করেন।

শাহ্ আলম – আলাউদ্দিন – আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বাহারের মতো অসংখ্য অবৈধ প্রতিষ্ঠান গুলশানে বছরের পর বছর ধরে আবাসিক ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিচালিত হয়ে আসছে । দিনের বেলায় নীরব থাকলেও রাত নামলেই শুরু হয় উচ্ছৃঙ্খলতা। এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ,অন্ধকার জগতের আড়ালে বড় বড় অপরাধ। বর্তমানে গুলশান ও বনানী এলাকায় শতাধিক স্পা এবং যন্ত্র তন্ত্র গেষ্ট হাউজ – হোটেল গুলো আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। অধিকাংশই মাদক এবং অনৈতিক-অবৈধ দেহ ব্যাবসার সাথে জড়িত।

অনুসন্ধানে জানা গেছে, এসব প্রতিষ্ঠান চালু পেছনে রয়েছে মোটা অঙ্কের মাসোহারা লেনদেন। তবে এই লেনদেনে মোটা অংকের টাকা গুনছেন গুলশান জোন সি টি এসবির এস আই আনোয়ার কনস্টেবল বিল্লালসহ গুলশান থানার বেশ কয়েকজন কর্মকর্তা

বেশ কয়েক টি স্পা সেন্টারের মালিক প্রতিবেদককে জানান, ২০ হাজার করে টাকা দেন সি টি এসবির এসে আই আনোয়ার কে। এছাড়া প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা প্রতিটি স্পার জন্য মাসোহারা দেন গুলশান থানার বেশ কয়েকজন কর্মকর্তা কে।

এই বিষয়ে ডি এম পি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও ঠিকানা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তবে স্থানীয়দের প্রশ্ন, গুলশান ও বনানীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় বছরের পর বছর ধরে কীভাবে এসব অবৈধ স্পা, সীসা লাউঞ্জ ও পতিতালয় টিকে থাকে। তাদের অভিযোগ, প্রশাসনের চোখ এড়িয়ে নয়, বরং মাসোহারার বিনিময়ে প্রশাসনের একাংশের নীরব প্রশ্রয়েই এই অপরাধচক্র ফুলে-ফেঁপে উঠেছে এবং খুব দাপটের সাথেই পরিচালিত হচ্ছে গুলশান – বনানীর অন্ধকার জগত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category