| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি March 11, 2026, 1:15 am
Title :
সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার! নুরুল হক হাওলাদার,মৃত্যুর পঞ্চম বর্ষেও স্মরণে মানবিকতা,সমাজসেবা ও জনআস্থার এক অনন্য দৃষ্টান্ত ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি

চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫
  • 211 Time View

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রবিবার (১৪ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম-এর নেতৃত্বে এক যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
আমিনুল ইসলাম তামিম (২৮), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-দিলুয়ারা বেগম, স্ত্রী-সাদিয়া সুলতানা লিপি, সাং–পহরচাদা সবুজপাড়া, সালেহ আহমদ কোম্পানির বাড়ি, ৮নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

মোঃ হোসেন ওরফে কামাল হোসেন (২৮), পিতা–জামাল হোসেন, মাতা–শাহিনা আক্তার, সাং–সোসাইটি পাড়া, জামাল সওদাগরের বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা–চকরিয়া, জেলা–কক্সবাজার।

অভিযানে দুই আসামির দখল হতে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২৩, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা– মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ)/৪১ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category