| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 11, 2026, 2:20 pm
Title :
প্রবাসীর জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর পিবিআইয়ের হাতে আসামি গ্রেপ্তার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

চরকাঁকড়া ইউপি নির্বাচন: কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 11 Time View
৩৬

​আসন্ন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ইউনুস সুমন। এর অংশ হিসেবে তিনি কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদ এলাকায় স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করেছেন।

​গণসংযোগকালে তিনি অত্র চরকাঁকড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় এডভোকেট ইউনুস সুমন বলেন, “আমি দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত চরকাঁকড়া ইউনিয়ন গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই।”

​তিনি কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী তাঁর পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় আগে থেকেই বেশ সুপরিচিত।

​চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর এই গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিশেষে তিনি চরকাঁকড়া ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে বিশেষ দোয়ার দরখাস্ত করেন।
লিখা গুলো দেখিয়েন হয়তো ভুল থাকতে পারে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category