| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 9:50 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

চাঁদার দাবিতে গাজীপুরে ইজারাদারকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
  • 314 Time View
৮১

গাজীপুর মহানগরির হাড়িনাল আল জামিয়া দারুল উলম মাদ্রাসার বাজারের ইজারাদার মোঃ জসিম উদ্দিন খান মায়াকে চাঁদার দাবীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

এবিষয়ে আহত জসিমের পিতা আলহাজ মোঃ আকছার উদ্দিন খান বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে যানা যায়, মোঃ ফজলুর রহমান (৬৫), ইমরান হোসেন (৩২), তরিকুল ইসলাম বাবু (২৭), আরিফুল ইসলাম (২৫) গংরা ইজারাদার জসিম উদ্দিন খান মায়ার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো, চাঁদ না পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বাজারে ইজারা তোলার সময় উল্লেখিত সন্ত্রাসীরা জসিম উদ্দিন খান মায়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এই ঘটনায় প্রধান ইজাজাদার মুঞ্জুর আলী (৬০) ও আহত হয়েছেন এবং সন্ত্রাসীরা বাজারের মাছ ব্যবসায়ীদের মাছ রাস্তায় ফেলেদেয় ও ইজারাদারদের একটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ও ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন মায়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়িনাল বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতির ও হাড়িনাল আল জামিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মাদ্রাসার জমিও দখল করে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category