| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে সফর, ১৪৪৮ হিজরি August 12, 2026, 6:03 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
  • 380 Time View

নিজস্ব প্রতিবেদক-

———–সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে সুইজার ল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার (৭ অক্টোবর ২০ ২৪) দুপুরে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মানবাধিকার কাউন্সিলের প্রধান বরাবর স্বারকলিপি দেওয়া হয়। মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরে একজন কর্মকর্তা স্বারকলিপি গ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই স্বারকলিপি হস্তান্তর করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার, তাদের উপর নির্যাতন-নিপীড়ন হত্যা বন্ধ করতে এবং আওয়ামী লীগ সভাপতি ও চারবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে চেপে বসা অপশক্তির অবৈধ সরকারের উপর চাপ প্রয়োগ করতে এবং তাদের করা মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার টুর্ক বরাবর দেওয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা,

অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারী-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে গত ৫ আগস্ট নির্বাচিত সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে।

তিনি দেশত্যাগের পর রাষ্ট্রক্ষমতা দখলকারী অপশক্তির অবৈধ সরকারের দোসররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা নের স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃ ত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়স হ সারা দেশে শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

তারা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কয়েক হাজার মিথ্যা মামলা,সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার,নির্যাতন,হত্যা,নৈরাজ্যন, মানবাধিকার লঙ্ঘন করে চলছে বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই।

স্বারকলিপি দাতারা আরো বলেন, “আমরা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি। কিন্তু আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে আছেন, ওখানে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে।বাংলাদেশে আমাদের পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা বন্ধ করার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করার জন্য বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির সরকারের উপর চাপ সৃষ্টি করুন।”

উল্লেখ্য, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে ছিল বক্তব্য পর্ব। এতে সভাপতিত্ব করেন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

বক্তব্য রাখেন,সুইজারল্যান্ড,ইতালি,যুক্তরাজ্য,ফ্রান্স,জার্মান, স্পেন,গ্রীস,পর্তুগাল,অস্ট্রিয়া,বেলজিয়াম,ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন,ফিনল্যান্ড,নরওয়ে,হল্যান্ড,মাল্টা,আয়ারল্যান্ড,হাঙ্গেরি, চেক রিপাবলিক,স্লোভাকিয়া,স্লোভেনিয়া,ক্রোয়াশিয়া আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category