| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 10, 2026, 7:44 pm
Title :
সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা কালকিনিতে বাণিজ্য মেলার নামে চলছে অপসংস্কৃতি ও বেহায়াপনা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনারে সাথে সেনাবাহিনী প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪
  • 388 Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিন, এসজিপি, বিজিবিএম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সাথে ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর প্রদান করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরণের এক চ্যালেঞ্জিং কাজ।এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপি’র ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ- পুলিশ কমিশনারগণসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category