দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
118 Time View
দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর বড় মাঠ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়। দিনাজপুর সাইক্লিং একাডেমীর আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমীর সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সদস্য রিয়াদ মাহামুদ ইসলাম। এটি দিনাজপুরে সাইক্লিং একাডেমীর উদ্যোগে আয়োজিত প্রথম সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়—স্কুল ছাত্রী (৫ কিমি), উন্মুক্ত ছাত্রী (১০ কিমি), স্কুল ছাত্র (১৫ কিমি) এবং উন্মুক্ত ছাত্র (২০ কিমি)। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে দিনাজপুর সাইক্লিং একাডেমীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের স্কাউট সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...
১৯৩
রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর বড় মাঠ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়।
দিনাজপুর সাইক্লিং একাডেমীর আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমীর সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সদস্য রিয়াদ মাহামুদ ইসলাম।
এটি দিনাজপুরে সাইক্লিং একাডেমীর উদ্যোগে আয়োজিত প্রথম সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়—স্কুল ছাত্রী (৫ কিমি), উন্মুক্ত ছাত্রী (১০ কিমি), স্কুল ছাত্র (১৫ কিমি) এবং উন্মুক্ত ছাত্র (২০ কিমি)। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে দিনাজপুর সাইক্লিং একাডেমীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের স্কাউট সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।