| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 3:57 am
Title :
ময়মনসিংহ সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ: সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ফেসবুক লাইভে সরকারের সমালোচনার অভিযোগ : ময়মনসিংহের সেই নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ হযরতপুরে হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত দুই বছর পর ফেরত আসলো ৬ বাংলাদেশী রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

রনজিৎ সরকার রাজ: দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • 49 Time View
১২৯
  1. বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে শুরু হয়েছে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬।

আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
প্রধান অতিথির বক্তব্যে রিজু ভাই বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি তারা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তিনি বলেন, মাদকমুক্ত, খেলাধুলাবান্ধব ও সুন্দর পরিবেশের বীরগঞ্জ গড়ে তুলতে তরুণ সমাজকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস (জুয়েল), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ চৌধুরী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আহমেদ (বেলু মাস্টার)।

খেলার মাঠ হোক তারুণ্যের ঠিকানা, মাদক নয়—খেলাধুলাই হোক তরুণদের শক্তি।
মানুষের পাশে থেকে, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় বীরগঞ্জ। 🤝⚽
আয়োজনে: ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজ, ২নং পলাশবাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category