| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 25, 2026, 1:06 am
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

দুর্নীতির অভিযোগ প্রমাণিত: বোনারপাড়া ইউপি চেয়ারম্যানকে অপসারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
  • 339 Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ২১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ অভিযোগের তদন্তে নামেন এবং তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়।

তদন্তের পর ইউপি সদস্যরা নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করা হলে, অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি এবং বিপক্ষে ৩টি ভোট পড়ে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন ও অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়, এবং সেই ভিত্তিতে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাপ্ত চিঠির আলোকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category