| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 26, 2026, 6:44 pm
Title :
আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি খাগড়াছড়িতে ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে ৩ বছরে: বিজিএমইএ বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত! সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা বটের হেনস্তায় অতিষ্ঠ নারীরা ৭৮ শতাংশের বেশি নারী অনলাইন সহিংসতার শিকার নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ বাকেরগঞ্জে খাল পুনঃখনের উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল হোসেন খান

খাগড়াছড়িতে ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • 8 Time View

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

একইসঙ্গে এ মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা হয়। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-৩০ জনকে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়,মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৯ সদস্যদের কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমিটি গঠনের পর ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন জেলা শাখার নেতারা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এর নেপথ্যে কাজ করেছেন। বিষয়টি জানতে পেরে গতকাল বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category