| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 29, 2026, 7:49 am
Title :
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি, মানুষের কাছে মানুষের পাশে: চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের গণসংযোগ নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম শুরু পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী। যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম শুরু

রাকিবুল ইসলাম:শরীয়তপুর জেলা প্রতিনিধি;
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 4 Time View
১০

নতুন ঠিকানা ও নতুন পরিবেশে কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখিপুর বাজারের আবু তালেব প্লাজা, মোল্লা মার্কেটে স্থানান্তরিত নতুন ভবনে শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনে শাখার কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরও সুন্দর, সহজ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যাংকিং সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এতদিন সখিপুর বাজারের থানা রোডের জাব্বার ভবনে ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গ্রাহকদের উন্নত পরিবেশে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে শাখাটি নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

নতুন ঠিকানা: আবু তালেব প্লাজা, মোল্লা মার্কেট, সখিপুর বাজার, শরীয়তপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category