| ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি December 13, 2025, 12:39 pm
Title :
সরকারি চাষের অনুমতিপ্রাপ্ত জমি দখলদারদের হাত থেকে ফিরে পেতে ২০ জন কৃষকের সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন! রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা : স্বীকারোক্তি, ময়নাতদন্ত, প্রমাণ—তবু চার্জশিট নেই বাকেরগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত “বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু বাকেরগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল “বাকেরগঞ্জ দর্পণ” আজ শুভ উদ্বোধন বাকেরগঞ্জে বহিষ্কৃত কৃষকদল সভাপতির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের বাকেরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অঅভিযোগে বাকেরগঞ্জে দুই যুবদল নেতা বহিষ্কার

নেত্রকোণা পূর্বধলায় যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫
  • 121 Time View

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় পূর্বশত্রুতার জেরধরে কাকন মিয়া (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাকন ওই এলাকার দাপুনিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরীজিবী ছিলেন। বাংলাদেশ রেলওয়ে বিভাগে গৌরীপুর স্টেশনে পয়েন্টসম্যান হিসেবে তিনি কর্মরত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কাকন স্থানীয় দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ‘তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।,

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category