| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 25, 2026, 11:52 am
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

নেয়ামতি ইউনিয়ন বিএনপিতে আতঙ্কের রাজত্ব: সৌদি প্রবাসী সোহেল ফরাজীর নেতৃত্বে সন্ত্রাসী সিন্ডিকেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
  • 224 Time View

নিজস্ব প্রতিবেদক:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নেয়ামতি ইউনিয়ন বিএনপিতে ৫ই আগস্টের পর হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠেন দীর্ঘ ১৭ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটানো হোটেল বয় সোহেল ফরাজী, যিনি স্থানীয়দের কাছে “সৌদি রাজপুত্র” নামে পরিচিত।

রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পরপরই তিনি সাবেক ছাত্রদল সভাপতি আসাদুল্লাহকে হাত-পায়ের রগ কেটে গুরুতরভাবে আহত করার ঘটনায় জড়িয়ে পড়েন এবং স্থানীয় সূত্র মতে, একটি বিশাল সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তোলেন।

শাহীন ওরফে সোহেল ফরাজীর ভয়-ভীতি প্রদর্শনে নেয়ামতি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী ভয়ে চুপসে আছেন। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অর্থের জোরে তিনি উপজেলা বিএনপি থেকে শুরু করে পৌর বিএনপির প্রভাবশালী মহল পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন।

উপজেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সোহেল ফরাজী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, “আমি হব নেয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি, যত টাকা লাগে দেব”। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, এই অর্থবলই তার রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করেছে। যারা তার বিরোধিতা করছেন, তাদের আসাদুল্লাহর মতো পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হচ্ছে।

বহু অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মী অভিযোগ করছেন, ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেও তারা আজ উপেক্ষিত। উপজেলা ও পৌর বিএনপির প্রভাবশালী নেতারা তাদের কথা না শুনে বরং সোহেল ফরাজীর নির্দেশকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিচ্ছেন।

এলাকাবাসী বলছেন, সোহেল ফরাজীর ক্ষমতার উত্থান যেন ইউরোপ-আমেরিকার কোনো জাদুর শহরের গল্পের মতো—কামরূপ-কামাখ্যার জাদুর মতোই ‘জাদুর লাঠি’ হাতে নিয়ে তিনি বিএনপির সভাপতি পদ দখল করেছেন। স্থানীয় রাজনীতিতে কোটি টাকার বিনিময়ে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগে তার বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category